× Banner

করোনা ভাইরাসে চীনে এক দিনেই মৃত ২৪২ আক্রান্ত অর্ধ লক্ষ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ করোনা ভাইরাসে চীনের হুবেই প্রদেশে এক দিনে নতুন করে ২৪২ জন মারা গেছেন। এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ হাজার ২০৬ জন, মৃতের সংখ্যা ১৩শ ছাড়িয়েছে।

বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার মধ্যরাত পর্যন্ত দেশটির হুবেই প্রদেশে ২৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩শ ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪০ জন। এছাড়া চীনে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ হাজার ২০৬ জন। চীনের বাইরে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় ২৫টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..