× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

করোনা টেস্ট সংগ্রহ মাত্র ৩ শত জনের লাইনে হাজার মানুষের ভোগান্তি

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
করোনা টেস্ট কার্যক্রম

করোনা টেস্ট করানোর জন্য আইইডিসিআরের হটলাইনে সাড়া না পাওয়া কিংবা অন্যান্য জায়গা থেকে সেবা না পাওয়ায় শত শত রোগী ভিড় করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা টেস্ট কার্যক্রম ‘ফিভার ক্লিনিক”। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা, সামাজিক দূরত্ব না মানা আর সবশেষে নমুনা জমা দেয়ার সুযোগ না পাওয়া এমন নানা ভোগান্তির মধ্যেই চলছে এ কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিভার ক্লিনিকে প্রতিদিন আড়াইশ থেকে তিনশ নমুনা সংগ্রহের সক্ষমতা থাকলেও সেখানে টেস্ট করাতে আসেন সহস্রাধিক মানুষ। ঘেষাঘেষি করে করোনার উপসর্গ নিয়ে অসুস্থদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।সব হাসপাতালই গতিশীল, স্বাস্থ্য অধিদফতর এমন দাবি করলেও বঙ্গবন্ধু মেডিকেলের ভাইরলজি বিভাগ বলছে, মডেল ক্লিনিক না বাড়ালে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব হবে না।

বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগ চেয়ারম্যান অধ্যাপ ডা. সাইফুল্লাহ বলেন, ক্ষমাপ্রার্থী হওয়া ছাড়া আমার বিকল্প কিছু বলার নেই। কিছুদিনের মধ্যে আরো ৪টি বুথ হবে। এছাড়া এই রোগটাকে মডেল হিসেবে করে যদি রেপ্লিকেট করা হয় আশা করা যায় সমস্যা কিছুটা কমতে পারে। এছাড়া ভোগান্তি কমাতে আগে থেকে অনলাইনে নির্দিষ্ট রোগীদের টোকেন দেয়ার পরিকল্পনা চলছে বলেও জানায় বঙ্গবন্ধু মেডিকেল।

একজন বলেন, টাকা চাইছে। ৩০ টাকা দিতেই টিকিট বের করে দিল। দুই ঘণ্টা লাইনে দাঁড়ানোর পরে বলে টিকিট নেই। এটা কেমন কথা?

আরেকজন বলেন, আগেই জানিয়ে দিত তাদের কতজন টেস্ট করাবে তাহলে তো এভাবে দাঁড়াতে হয় না।
নমুনা সংগ্রহ শুরুর ঘণ্টা খানেকের মধ্যেই ঘোষণা এলো দিনের নির্ধারিত টিকিট শেষ। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন দীর্ঘক্ষণ ধরে করোনা টেস্ট করাতে অপেক্ষারত ভুক্তভোগীরা। কেউ কেউ অভিযোগ করেন অনিয়মেরও


এ ক্যটাগরির আরো খবর..