বেনাপোলে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাবিবুর রহমানের মৃত্যু

বেনাপোলে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাবিবুর রহমানের মৃত্যু

আঃজলিল: বেনাপোলে করোনাভাইরাসের উপসর্গ জ্বর সর্দি কাশি নিয়ে হাবিবুর রহমান নামে এক ব্যাক্তি মারা গেছেন।

রোববার দিবাগত রাত এগারোটার দিকে  যশোর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল নেয়ার পথে তার মৃত্যু হয়।  নিহত হাবিবুর রহমান  বেনাপোল দুর্গাপুর রোডে অবস্থিত হাজী মহাজনের  ছেলে। তাদের গ্রামের বাড়ি পুটখালী ইউনিয়নের উত্তর বারোপোতা গ্রামে।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে হাবিবুর রহমান করোনাভাইরাসের উপসর্গ জ্বর সর্দি কাশিতে  সংক্রমিত হয়ে ভুগছিলেন। সপ্তাহখানেক আগে  করোনা ভাইরাসের টেস্ট  করানো হয়। কিন্তু ফলাফল আসে নেগেটিভ। তার অবস্থা গুরুতর হওয়ায় তিন দিন আগেও আবারো তার করোনাভাইরাস টেস্টের জন্য স্যাম্পল পাঠানো হয়। কিন্তু সেটার ফলাফল এখনো আসেনি।

গতকাল রাত দশটার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তার পরিবারের লোকজন তাকে জরুরী ভিত্তিতে  যশোর জেনারেল হসপিটালে নিয়ে  যাওয়ার চেষ্টা করেন।  রাত দশটার দিকে নাভারন পৌঁছালে তার অবস্থা আরো সংকটাপন্ন হয়। এ সময় নাভারন  স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে অক্সিজেন দিয়ে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত এগারোটার দিকে যশোহর হসপিটালে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার তাকে দেখে মৃত ঘোষণা করেন। ওই রাতেই তাহার আত্মীয়-স্বজনরা নিহত হাবিবুর রহমানের লাশ গ্রামের বাড়ি উত্তর বারোপোতা গ্রামে নিয়ে যান।

বিষয়টি নিয়ে শার্শা উপজেলা কর্মকর্তা পুলক কুমার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন,  নিহত হাবিবুর রহমান বেশ কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হয়ে    ভুগছিলেন । তার পরিবার প্রথমদিকে  করোনা ভাইরাসের টেস্ট করালে তা  নেগেটিভ আসে। তিন দিন আগে আবারো ভাইরাসের টেস্ট করার জন্য স্যাম্পল হসপিটালে পাঠায়। কিন্তু এখনো ফলাফল আসেনি। খোঁজখবর নেওয়া হচ্ছে  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  মারা গেলে ঐ এলাকার  লকডাউন করা হবে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।