× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

কমলগঞ্জে তিনটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা আদায়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

মাহমুদ খান,নিজস্ব প্রতিনিধি(মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমশেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্স। অভিযানকালে একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্যপণ্য রাখায় শমশেরনগর বাজারের মৃদুল হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা, বিস্কোরক আইনের শর্ত লংঘনকরে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করায় মেসার্স কে এম ট্রেডিংকে ২ হাজার টাকা ও মেয়াদ উর্ত্তীণ খাদ্যপণ্য বিক্রয় করার অপরাধে মদন এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..