× Banner
সর্বশেষ
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মবার্ষিকী পালিত

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

নিউজ ডেস্ক: ২০ জুন বাংলাদেশ মহিলাপরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও জননী সাহসিকা কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সংগঠনের কার্যালয় সুফিয়া কামাল ভবনে (১০ ,বি/১, সেগুনবাগিচা,ঢাকা) কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন সামাজিক, গণতান্ত্রিক, নারীমুক্তি আন্দোলনের পথপ্রদর্শক এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের জন্মদিন আজ। তিনি অসমতা, অন্যায্যতার বিরুদ্ধে ও প্রগতির পক্ষে যে আন্দোলনের সূচনা করেছেন তাঁর স্নেহধন্য হিসেবে আমরা এই আন্দোলনকে অগ্রসর করে নিয়ে যাব।

এদিন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ, সম্পাদকমন্ডলী এবং কর্মকর্তারা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..