× Banner
সর্বশেষ
সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু পাইকগাছায় ঐতিহ্যবাহী গ্রামীণ সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কন্যা সন্তানের মা হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী শিল্পা শেঠি ও ব্যবসায়ী রাজ কুন্দ্রার ঘরে এলো আরেক কন্যা সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম আইডিতে এ খবর জানালেন বলিউডের এই দম্পতি। মেয়ের নাম রেখেছেন সামিশা

রাজ কুন্দ্রা লেখেন, কতটা খুশি বলে বোঝাতে পারব না। সমিশা শেঠি কুন্দ্রা, পরিবারের নতুন সদস্য। কন্যা সন্তানের আগমনে আনন্দিত। তারা জানান  ১৫ ফেব্রুয়ারি শিল্পা-রাজের মেয়ে সামিশার জন্ম হয়েছে বলে।

ছবির সঙ্গে মেয়ের নামের অর্থ বুঝিয়ে দিয়েছেন শিল্পা। তিনি লেখেন, আমাদের প্রার্থনার অলৌকিকভাবে উত্তর এসেছে। অন্তরের কৃতজ্ঞতা থেকে জানাচ্ছি, কুন্দ্রা পরিবারে ছোট্ট পরি সামিশা শেঠি কুন্দ্রার আগমন হয়েছে। ১৫ ফেব্রুয়ারি জুনিয়র এসএসকে জন্ম হয়েছে, ‘সা’-এর সংস্কৃত অর্থ পাওয়া এবং রাশিয়ান ভাষায় ‘মিশা’ বলতে বোঝায় ‘ঈশ্বরের মতো কেউ’।

ভারতীয় গণমাধ্যম জানায়, সারোগেসির মাধ্যমেই জন্ম হয়েছে শিল্পা-রাজের মেয়ের।

উল্লেখ্য, ২০০৯ সালে শিল্পা শেঠির সঙ্গে ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিয়ে হয়। ২০১২ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তানের। প্রথম সন্তানের নাম ভিয়ান। অন্যদিকে, প্রায় ১২ বছর পর বলিউডে ফিরছেন শিল্পা। ‘নিকম্মা’ ও ‘হাঙ্গামা টু’ সিনেমায় অভিনয় করবেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..