× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

যশোরে চাঁদাবাজিকালে কথিত ৪ সাংবাদিক আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২০
কথিত সাংবাদিক আটক

যশোর প্রতিনিধি: যশোরে চাঁদাবাজিকালে মানবাধিকার কর্মী ও সাংবাদিক পরিচয়দানকারী চারজনকে আটক করা হয়েছে। যশোর সদর উপজেলার কাশিমপুর মোল্লাপাড়ায় চাঁদাবাজি করতে গিয়ে তারা জনরোষের শিকার হয়।

এরা হলো- সদর উপজেলার বীরনারায়ণপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শামছুর রহমান নীরব (৩২), জিকরগাছার বাঁকড়ার মৃত ওয়াহেদের ছেলে বিল্লাল হোসেন (৩২), মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল জব্বার (৩৫) এবং লিয়াকত আলীর ছেলে তারিফুল ইসলাম (২৮)।

এ ঘটনায় কাশিমপুর মোল্লাপাড়ার শহিদুল ইসলাম কোতয়ালি থানায় মামলা করেছেন। তিনি এজাহারে উল্লেখ করেছেন, তার বড় ভাই আব্দুল হাই সিদ্দিকী একজন রেজিস্ট্রার্ড কাজী। তার ওই কাজে তিনিও সহযোগিতা করেন। গত বছরের ৬ সেপ্টেম্বর ফুলবাড়ি গ্রামের শহিদুল ইসলামের লিটনের সাথে কেফায়েত নগর গ্রামের রবিউল ইসলামের মেয়ে আঞ্জলী খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে লিটন শ্বশুর বাড়িতে থাকতেন। লিটনের একটি গরু বিক্রি করে তার শাশুড়ি ওই টাকা তার অন্য জামাইকে দেয়। এই নিয়ে লিটনের সাথে তার শ্বশুর বাড়ির সম্পর্কের অবনতি ঘটে। ফলে লিটন তাই স্ত্রীকে সাথে নিয়ে তার পিতার বাড়িতে চলে আসে। এরপর লিটনের শাশুড়ি প্রচার করে- তার মেয়ের বাল্যবিয়ে হয়েছে।

এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, এই বিষয়টি পূঁজি করে আসামিরা গত শনিবার দুপুর সোয়া দুইটার দিকে তার বাড়িতে যায়। এবং নিজেদের মানবাধিকার কর্মী ও সাংবাদিক বলে পরিচয় দেয়। তাকে বলা হয়, ‘খুলনা বিভাগীয় অফিস থেকে তদন্ত করতে এসেছি। আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নিস্পতি করতে হলে ১০ হাজার টাকা লাগবে।’ তাদের এই ধরনের কথাবার্তায় অনেকের সন্দেহ হয়। এবং পরিচয়পত্র দেখাতে বলে। কিন্তু কোন মানবাধিকার সংগঠনের পরিচয়পত্র দেখাতে পারেনি। পরে এলাকার লোকজন তাদের আটক করে স্থানীয় ফুলবাড়ি পুলিশ ক্যাম্পে সংবাদ দিলে পুলিশ ওই চারজনকে আটক করে।

ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রকিব হোসেন জানিয়েছেন, চারজনকে হেফাজতে নেয়া হয়। তারা জনরোষের শিকার হয়েছিলেন। তাদের কাছ থেকে বিভিন্ন অখ্যাত সংবাদ মাধ্যমের পরিচয়পত্র পাওয়া গেছে। মানবাধিকার কর্মীর মিথ্যা পরিচয় দিয়ে তারা ওই গ্রামের আব্দুল হাই সিদ্দিকী নামে এক নিকাহ রেজিস্টার্ডকে ফাঁসাতে গিয়েছিলো। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হলে রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..