× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

স্টাফ রিপোর্টার

কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার

ACP
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২৬
কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার

কক্সবাজারে বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া আমতলিয়াপাড়ায় এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল স্থানীয় বাবুল বড়ুয়ার বাড়ির একটি ভাড়া কক্ষে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জাল টাকা তৈরির অভিযোগে মো. ইমরান (২৩) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ও ৫০০ টাকার নোট মিলিয়ে আনুমানিক পাঁচ লাখ টাকার জাল নোট এবং এগুলো তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতার মো. ইমরান যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা। তার বাবার নাম লুৎফর রহমান ও মায়ের নাম নার্গিস।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযানে পাঁচ লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’


এ ক্যটাগরির আরো খবর..