× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী ঝিনাইদহে ফিলিং ষ্টেশনের তেল নিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্রনেতার মৃত্যু

কক্সবাজারে বস্তার ভেতরে মিলল আয়েশার ক্ষত-বিক্ষত লাশ

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯

কক্সবাজারের পেকুয়ায় বস্তার ভেতর থেকে আয়েশা বেগম (১৪) নামে এক মাদরাসাছাত্রীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আয়েশা বেগম ওই গ্রামের জামাল হোসেনের মেয়ে। সে মগনামা মাঝিরপাড়া শাহ রশিদিয়া আলিম মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে ৭টার দিকে মগনামা ইউনিয়নের ফতেহ আলী মারপাড়া গ্রাম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
আয়েশার মা নছুমা খাতুন জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আয়েশা প্রতিদিনের মতো মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় তারা বিভিন্ন জায়গায় খোঁজ নিতে থাকেন। সকালে তার বস্তাবন্দি ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়।
তিনি বলেন, আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মাদরাসার অধ্যক্ষ মৌলানা মাহমুদ নুর রশিদ জানান, আয়েশা আমার মাদরাসার নবম শ্রেণির নিয়মিত ছাত্রী। তবে বৃহস্পতিবার সে মাদরাসায় অনুপস্থিত ছিল।
পেকুয়া থানার এসআই আতিকুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান ওয়াসিমের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মগনামা বিসমিল্লাহ সড়কের কলিম উল্লাহর বাড়ি সংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। শিক্ষার্থী আয়েশার চোখ দুটি উপড়ে ফেলা হয়েছে। বাম কান কেটে ফেলেছে। বুকে ধারালো অস্ত্রের জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে এখনি বিস্তারিত বলা যাবে না।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত আপাতত কিছু বলা যাবে না। হত্যার ক্লু উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..