× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

ঔপন্যাসিক সালমান রুশদির উপর হামলাকারীকে পুরস্কৃত করল ইরান

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
সালমান রুশদির উপর হামলাকারী

গত বছরের আগস্টে নিউইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠানমঞ্চে কথা বলছিলেন বুকার পুরস্কারজয়ী ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি। এ সময় তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। ৭৫ বছর বয়সী রুশদি ছুরিকাঘাতে প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন। একটি চোখ হারান তিনি। তার একটি হাতও কর্মক্ষমতা হারায়. এই ঘটনার পর স্থানীয় পুলিশ ২৪ বছর বয়সী শিয়া মুসলিম হাদি মাতারকে আটক করে। হাদির বিরুদ্ধে রুশদিকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। হামলাকারী হাদি মাতারকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, সালমান রুশদির ওপর হামলা চালিয়ে হাদি মাতার সাহসী একটি কাজ করেছে বলে মনে করছে – ইরানের ফাউন্ডেশন টু ইমপ্লিমেন্ট ইমাম খামেনি’স ফতোয়াস। ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিভিন্ন সময় দেওয়া ফতোয়া বাস্তবায়নে কাজ করে এ সংগঠনটি। সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল জারেই জানান, রুশদির একটি চোখ অন্ধ হওয়ায় ও তার একটি হাত কর্মক্ষমতা হারানোয় বিশ্বজুড়ে মুসলিমরা খুশি হয়েছে। তাই হাদি মাতারকে পুরস্কার দেবে সংগঠনটি। তাদের সংগঠনের পক্ষ থেকে হাদি মাতাকে কিংবা তার কোনো আইনি প্রতিনিধিকে ইরানে এক হাজার বর্গমিটার কৃষিজমি উপহার দেওয়া হবে।

উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত সালমান রুশদি ১৯৮১ সালে তার লেখা বই ‘মিডনাইটস চিলড্রেন’ দিয়ে খ্যাতি অর্জন করেন। কিন্তু ১৯৮৮ সালে তার চতুর্থ বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জন্য তাকে ৯ বছর লুকিয়ে থাকতে হয়। ‘স্যাটানিক ভার্সেস’ উপন্যাসে ইরানের প্রধান ধর্মীয় নেতাকে অবমাননা করার অভিযোগ তোলে শিয়া মুসলিমরা। এর পর থেকে হত্যার হুমকি পেয়ে আসছিলেন সালমান রুশদি।

‘স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের এক বছর পর, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সালমান রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন। সেই সঙ্গে তার মাথার দাম হিসেবে ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..