× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড-২০১৭-এ মনোনীত হয়েছেন শিক্ষামন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড-২০১৭-এর জন্য মনোনীত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আগামী ২৩-২৪ নভেম্বর ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠেয় ষষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস সম্মেলনে তাঁকে এ সম্মাননা তুলে দেয়া হবে।

শিক্ষামন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তিগত ক্যাটাগরিতে শিক্ষামন্ত্রী এ পুরস্কার পেতে যাচ্ছেন। অ্যাওয়ার্ড হিসেবে একটি ট্রফি ও সাইটেশন প্রদান করা হবে।

ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের অ্যাওয়ার্ডস ও একাডেমিক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড স্মিথ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পাঠানো এক চিঠিতে বলেন, ‘শিক্ষাক্ষেত্রে আপনার নেতৃত্ব ও অবদান সুপরিচিত।

এ ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ ও আইকনিক ব্যক্তি।’ চিঠিতে তিনি শিক্ষামন্ত্রীকে চিন্তাবিদ, কর্মী এবং পরিবর্তনে বিশ্বাসী একজন রোল মডেল ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..