× Banner
সর্বশেষ
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

আঞ্চলিক প্রতিনিধি

ওয়ান ইলেভেনের কুশীলবদের মনোনয়ন মানবেনা জনগণ -ইঞ্জিনিয়ার সোবহান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
ওয়ান ইলেভেনের কুশীলবদের মনোনয়ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন,ওয়ান ইলেভেনের সময় যারা জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
দলের দুর্দীনে  যারা বেঈমানি করেছে। সেই সব ষড়যন্ত্রকারী, বেঈমানদের মনোনয়ন কোন ভাবেই মেনে নেবেন না দলের নেতাকর্মী ও সাধারণ জনগন।
বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে অনুষ্টিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরো বলেছেন-বিএনপির একটি সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় বরিশাল-১ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার সাথে বিএনপির ত্যাগী কোন নেতাকর্মীদের সম্পর্ক নেই।
এখানে বিএনপির আরো মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতা রয়েছে। যার নাম সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তাকে বাদ দিয়ে, অন্যসব ত্যাগী নেতাদের মধ্যে থেকে যেকোন একজনকে মনোনয়ন প্রদান করা হলে কোন বিতর্ক থাকবেনা।
এসময় জনসভাস্থলে উপস্থিত হাজার-হাজার নারী, পুরুষ ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে বিএনপির মনোনয়ন দেয়ার জন্য দলের চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ নিতীনির্ধারকদের কাছে জোর দাবি করেন।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা আর রামশীলে পালিয়ে যেতে চাননা দাবি করে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি করেন।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের ছেলে রুবাইয়াত সোবহান, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, সাবেক সহসভাপতি আনোয়ার সাদাত তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, বিএনপি নেতা নজরুল ইসলাম, নবীন বাড়ৈসহ অন্যান্যরা।
বক্তারা অনতিবিলম্বে বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করার হুমকি দিয়েছেন।
অনুষ্ঠিত জনসভায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ খন্ড খন্ড মিছিল নিয়ে অংশগ্রহন করেন।


এ ক্যটাগরির আরো খবর..