করোনাভাইরাসের নতুন ও ভয়ংকর ধরণ ওমিক্রন । এর প্রতিরোধে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব কয়টি ইমিগ্রেশনের সতর্কতা জারি করেছে সিলেট সিভিল সার্জন।
এই মুহুর্তে ভয়ংকর ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়ানো আফ্রিকার দেশগুলি থেকে যারা সিলেটে আসবে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকতে হবে।
সকল ইমিগ্রেশন সেন্টারকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে।

