× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

সরকারি অনুমোদন ছাড়া সমিতি, কিস্তি দিতে না পেরে বিষপানে আত্মহত্যা

admin
হালনাগাদ: শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

মোঃ আবুল হোসেন ॥ রাজধানীর গেন্ডারিয়ার কাঠেরপুলের বস্ত্র ব্যবসায়ী মামুনের নেতৃত্বে সরকারি অনুুমোদন ছাড়া একটি সমিতি গঠন করা হয়। উক্ত সমিতির সভাপতি মামুন। সাধারণ সম্পাদক তারই নিকট আত্মীয়। এই সমিতির সদস্য সংখ্যা ৫০ জন। প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা তোলা হয় সমিতির সদস্যদের কাছ থেকে। ১০ দিন পরে লটারি অনুষ্ঠিত হয়। উক্ত লটারিতে ৫০ জন সদস্যের নাম অন্তর্ভুক্ত থাকে। লটারিতে বিজয়ী ব্যক্তি ১ লাখ টাকা পায়।

কালাম নামের এক ব্যক্তি সমিতির সদস্য। সে নুপুর কমিউনিটি সেন্টারের কাছে ফুটপাথে কাপড়-চোপড় সেলাই করে জীবিকা নির্বাহ করতো। কালামের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সে সমিতি থেকে আড়াই লাখ টাকা ঋণ নেয়। এই ঋণই যেন তার কাল হয়ে দাঁড়িয়েছে। কিস্তির টাকার তাড়নায় সে গ্রামের বাড়ি গিয়ে চাচাতো বোনের কাছে ২০ হাজার টাকা কর্জ চায়। চাচাতো বোন ৩০০ টাকা দিয়ে তাকে ঢাকা চলে যেতে বলেন। ওই টাকা দিয়েই  সে গ্রামের বাড়িতে বসে কীটনাশক বিষ কিনে পান করেন। আত্মীয়-স্বজনরা টের পেয়ে সবাই মিলে তাকে লৌহজং থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে ঢাকায় আনার পরামর্শ দেন।

ঢাকার মিডফোর্ট হাসপাতালে আনার কিছুক্ষণ পর সে মারা যায়। মিডফোর্ট হাসপাতালে লাশের পোস্টমর্টেম করা হয়। তার লাশ লৌহজংয়ের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..