ধূপখোলা মাঠের পাশে সরকারি রাস্তায় অবৈধ কাঁচাবাজার কমিটির নামে সন্ত্রাসীদের মোটা অংকের চাঁদাবাজি

মোঃ আবুল হোসেন ॥ রাজধানী ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা মাঠের পাশে সরকারি রাস্তার অবৈধ কাঁচাবাজার থেকে স্থানীয় সন্ত্রাসীরা কমিটির নামে মোটা অংকের চাঁদাবাজি করছে অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি কাঁচা তরকারির দোকান থেকে কমিটি তুলছে ৪০ থেকে ৫০ টাকা।

মাছ ব্যবসায়ীদের কাছ থেকে তুলছে ২৫০ টাকা করে। এ টাকা কমিটি তো তুলছেই। তারপর আবার স্থানীয় একদল সন্ত্রাসীরা তুলছে ২০ টাকা, আরেক দল সন্ত্রাসীরা তুলছে ১০ টাকা করে, আরেক দল সন্ত্রাসীরা তুলছে ১০ টাকা করে এরকম অনেক অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী ব্যবসায়ীদের কাছ থেকে। আমি নিজেও বাজার করে আসার সময় দেখলাম, স্থানীয় এক সন্ত্রাসী ২০ টাকা করে তুলছে প্রতিটি দোকান থেকে। এই কাঁচাবাজার থেকে রোজ ৩০ থেকে ৩৫ হাজার টাকা তুলছে সবাই মিলে। মাছ ব্যবসায়ীদের ভাষ্য, আমাদের কাছ থেকে চাঁদা নিলেও আমরা খুশি। কারণ, এখানের মতো আর কোনো বাজারে আমরা এত লাভ করতে পারি না।

অনেক সময় দেখা যায় পুলিশের টহল গাড়ি বাজারের মধ্য থেকে যাতায়াত করছে, কিন্তু তারা অবৈধ বাজার উচ্ছেদের কোনো পদক্ষেপ নিচ্ছে না। মাঝে-মধ্যে সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। কিন্তু এক দেড় ঘন্টার মধ্যে আবার বাজার সাবেক হয়ে যায়। পর্দার অন্তরাল থেকে কারা কলকব্জা নাড়ছে এই অবৈধ বাজারের। কাদের পকেটে এই বাজারের মোটা অংকের চাঁদা যাচ্ছে। তাদের আইনের আওতায় এনে বিচার করা উচিত বলে অভিজ্ঞ মহল মনে করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।