× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

ডেস্ক

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১.৫৬ শতাংশ, বহিস্কার ২২

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর হিসাবে অনুপস্থিতির হার ১ দশমিক ৫৬ শতাংশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এছাড়া পরীক্ষায় অসুপায় অবলম্বনের দায়ে ২২ পরীক্ষার্থীর বহিষ্কার হওয়ার তথ্যও জানায় কন্ট্রোল রুম।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩৪ হাজার ৬৩০ জন। এর মধ্যে ১৩ লাখ ১৯ হাজার ৮৯২ পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন প্রায় ১৪ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছেন ১০ জন পরীক্ষার্থী।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৫২ হাজার ২৮৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৬২৩ জন।  এ বোর্ডের আওতায় ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এছাড়া কারিগরি বোর্ডে ১ লাখ ৩১ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশহগ্রহণ করেছেন ১ লাখ ২৮ হাজার ৬৬৯ জন। এ হিসাবে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫৬৭ জন। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এ বোর্ডে দুইজনকে বহিষ্কার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..