× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ডেস্ক

এসআই(সাব-ইন্সপেকটর) পুলিশ বাহিনীর মেরুদণ্ড -ডিএমপি কমিশনার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
পুলিশ বাহিনীর মেরুদণ্ড

এসআই(সাব-ইন্সপেকটর) পুলিশ বাহিনীর মেরুদণ্ড। বাংলাদেশ পুলিশের সুনাম বা দুর্নাম আপনাদের কাজের ওপর নির্ভর করে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও তাদের সেবা প্রদানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।

বুধবার রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তদন্ত প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে ডিএমপি কমিশনার আরও বলেন, তদন্ত একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ কাজ; তাই এর মানোন্নয়নে ভূমিকা রাখতে হবে। তিনি ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সততা ও নিরপেক্ষতার  সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ এসআইদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষতা প্রমাণের বড় সুযোগ, যা কাজে লাগাতে হবে।

ডিএমপিতে কর্মরত ২ হাজার ৩৪৪ জন এসআইদের মধ্যে দ্বিতীয় ধাপে ৪৪৪ জন এই ব্রিফিংয়ে অংশ নেন। নগরবাসীর জন্য পুলিশি সেবার মান আরও উন্নত করতে পর্যায়ক্রমে সকল সাব-ইন্সপেক্টরদের এ ধরনের ব্রিফিং প্রদান করবেন বলে জানান ডিএমপি কমিশনার।


এ ক্যটাগরির আরো খবর..