এসআই শূন্য পদ নতুন নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা

এসআই শূন্য পদ নতুন নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা

এসআই শূন্য পদ নতুন নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভা শেষে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, রাজনৈতিক পরিচয় নয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গে কাকে কোনো দায়ে অব্যাহতি দেয়া হয়েছে তা পুলিশ একাডেমি জানে। আমি তাদের এই প্রক্রিয়া পুরোপুরি জানি না৷ এই সংখ্যাটা পূরণের জন্য আমরা ইতিমধ্যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি৷ তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ নিয়োগ সম্পূর্ণ করব৷

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আলোচনা হয়েছে। যেকোনো দাবির বিষয়ে, সরকার যে কমিটি করেছে সে কমিটির সঙ্গে আলোচনা করতে হবে। রাস্তাঘাটে সমাবেশ করতে গেলে যানজটসহ নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয়৷ এতে সবাই ভুক্তভোগী হয়৷ জনভোগান্তি দূর করতে শাহবাগ মোড়ের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা সমাবেশ করলে জনভোগান্তি অনেকটা কমবে৷ এ জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করব শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করার জন্য।

তিনি জানান, জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা আবারও কোনো অপরাধে জড়িয়ে গেলে ব্যবস্থা নেয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। লুট করা অস্ত্রের ৮০ শতাংশ এরই মধ্যে উদ্ধার হয়েছে।

আসন্ন ইজতেমা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ইজতেমা যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি তবলিগের দুই গ্রুপ নিজেরা সমাধান করতে পারলে ভালো।

তবে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান না হলে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাও সাহায্য করতে পারে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।