× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

আসগর ও তার দল বাইকে করে এসে এলোপাথাড়ি কোপ সৌমি পালের গলায়

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ ভারতের হুগলিতে ভর সন্ধ্যা বেলা আসগর ও তার তার তিন সঙ্গী বাইকে করে এসে হত্যার চেষ্টাইয় এলোপাথাড়ি কোপাতে শুরু করে সৌমি পাল নামে এক তরুণীর গলায়। তারপর নিমেষের মধ্যেই সে স্থান ত্যাগ করে তারা।  হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ধনিয়াখালী শরৎ সেন্টেনারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সৌমি।

ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ধনিয়াখালী ব্লকে। গতকাল রাত আনুমানিক সন্ধে সাতটার সময় আসগর মল্লিক সহ তিনজন যুবক মোটরবাইকে এসে হামলা চালায় সৌমি পাল নামে এক যুবতীর উপর। ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় ওই যুবতীকে। অস্ত্রের আঘাতে যুবতীর গলা কেটে যায়। অজ্ঞান হয়ে পড়ে থাকে ঘটনাস্থলে। পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে ধনিয়াখালী হাসপাতলে ভর্তি করেন, সেখান থেকে কলকাতায় S.S.K.M. হাসপাতালে ভর্তি করানো হয়।চোদ্দটি সেলাই পড়েছে মেয়েটির গলায়। বর্তমানে S.S.K.M. হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সৌমি পাল।

দি নিউজের ভারত প্রতিনিধি অর্ক গাঙ্গুলী জানান, গতকাল আনুমানিক সন্ধ্যা  সাতটার সময় বাইকে করে তিনজন যুবক এসে সৌমিকে ডাকেন। সৌমি ঘরের বাইরে এলেই কোন কথা না বলে আসগর সহ তিনজন যুবক ঝাঁপিয়ে পড়ে তার উপর। ধারালো অস্ত্র দিয়ে সৌমি্কে হত্যার উদশ্যে  গলাকাটার চেষ্টা করে। সৌমি ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী।

সৌমির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। কি কারনে এই হামলা তা বুঝতে পারছে না তার পরিবার। এলাকার সাধারণ মানুষের অনুমান “লাভ জেহাদ” এর কারনে এই হামলা হতে পারে। আবার কারো ধারনা রাজনৈতিক কারনেও হতে পারে। তবে আসল ঘটনা বলতে পারবে সৌমি যদি সে বেঁচে থাকে।

ধনিয়াখালি থানার পুলিশ বলেছে, আমরা তদন্ত শুরু করেছি । তদন্তে নেমে সহযোগী দুজনকে গ্রেপ্তার করেছি। তবে আসল আসামী ও পলাতকদের খোঁজে তল্লাশি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..