× Banner
সর্বশেষ
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল

ডেস্ক

এমবাপ্পের পাঁচ গোল

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
mbappe

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো এক ম্যাচে পাঁচ  গোল করার কৃতিত্ব অর্জন করেছেন কিলিয়ান এমবাপ্পে। তার দেয়া পাঁচ  গোলে ভর করে সোমবার ফ্রেঞ্চ কাপে ষষ্ঠ বিভাগের অপেশাদার ক্লাব পেস ডি ক্যাসলকে ৭-০ ব্যবধানে  বিধ্বস্থ করেছে লিগ ওয়ানের জায়ান্টরা।

সদ্যসমাপ্ত বিশ্বকাপের ফাইনালে ফ্রাঞ্চের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করা এমবাপ্পে গতকাল প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক পুর্ন করেন। যার সুবাদে  বিরতিতে যাবার আগেই ৪-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

বিরতি থেকে ফেরার পর আরো দুটি গোল করেন এমবাপ্পে। শেষ ৩২ এর ম্যাচে পিএসজির হয়ে বাকী গোল দুটি করেছেন যথাক্রমে নেইমার ও কার্লোস সোলার। ১৪বার ফ্রেঞ্চ কাপের শিরোপা জয়ী কাতারি মালিকানাধীন ক্লাবটি শেষ ষোলর ম্যাচে মুখোমুখি হবে মার্শেই’র। আগামী মাসের শুরুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

খেলা শেষে পিএসজির কোচ ক্রিস্টোফ গ্যালটিয়ার সাংবাদিকদের বলেন,‘ আমরা প্রথম গোল করার পর প্রতিপক্ষ দলটির জন্য ম্যাচটি কঠিন হয়ে পড়ে। কয়েক সপ্তাহ পর আমরা যে দলটিকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছি তাদের মান সম্পুর্ন ভিন্ন।’

নেইমারকে অন্তুর্ভুক্ত করে গড়া একাদশের নেতৃত্ব দেয়া হয় এমবাপ্পেকে। ম্যাচটিতে বিশ্রামে রাখা হয় লিওনেল মেসিকে। লেন্সের স্তাদে বোলার্ট-ডেলিলিসের ৩২ হাজার আসন ছিল শতভাগ পরিপুর্ন।

ম্যাচের ২৯ মিনিটেই গোলের সুচনা করেন এমবাপ্পে। ৩৩ মিনিটে পরের গোলটি করেন ব্রাজিলীয় তারকা নেইমার। এরপর ৩৫ ও ৪০ মিনিটে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পুর্ন করেন এমবাপ্পে। বিরতি থেকে ফিরে ৫৬ মিনিটে তিনি আরো একটি গোল করলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। এরপর সোলার ৬৪ মিনিটে আরো একটি গোল করার পর পিএসজির হয়ে ৭৯ মিনিটে সপ্তম ও নিজের পঞ্চম গোল করেন এমবাপ্পে।


এ ক্যটাগরির আরো খবর..