× Banner
সর্বশেষ
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে – অর্থমন্ত্রী হামের বিষয়ে তদন্ত কমিটি হবে – তথ্য উপদেষ্টা পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে – প্রধানমন্ত্রী আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার

এবার লেসা জ্বর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় লেসা জ্বরের প্রাদুর্ভাব ঘটেছে ইবোলা ভাইরাসের মতো। গত বছর শেষের দিকে নাইজেরিয়ায় শুরু হওয়া এই লেসা জ্বরে এ পর্যন্ত ৫৭ জন আক্রান্ত হয়েছেন এবং ৩৪ জন মারা গেছেন।

ইঁদুরের মাধ্যমে ছড়ানো লেসা জ্বরের লক্ষণ অনেকটা ইবোলা ভাইরাসের লক্ষণের মতো। ১৯৬৯ সালে এটি ইন্দোনেশিয়ার বোর্নিও লোসা অঞ্চলে প্রথম দেখা যায়। ওই এলাকার নাম অনুসারেই এর নাম লেসা জ্বর দেওয়া হয়। এটি ইবোলার মতোই ছোঁয়াচে রোগ।

নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী আইজাক আদিওলি জানিয়েছেন, গত বছরের নভেম্বর থেকে গত সপ্তাহ পর্যন্ত ২১২ জন সন্দেহভাজন রোগীর নাম রেকর্ড করা হয়েছে।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ডিভিশন জানিয়েছে, প্রতিবছরই পশ্চিম আফ্রিকায় লেসা জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। এক লাখ থেকে তিন লাখ লোক প্রতিবছর এ রোগে আক্রান্ত হয়। এদের মধ্যে প্রায় পাঁচ হাজার জন চিকিৎসা নেওয়ার পর মারা যায়।

 প্রসঙ্গত, ২০১৩ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারিতে ১১ হাজার মানুষ মারা যায়। নাইজেরিয়ায় এ রোগে আক্রান্ত হয়ে মারা যায় ৮ জন।


এ ক্যটাগরির আরো খবর..