× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য সব দিক থেকে উপযুক্ত-প্রেস সচিব

ACP
হালনাগাদ: সোমবার, ৯ জুন, ২০২৫
এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য সব দিক থেকে উপযুক্ত-প্রেস সচিব

২০২৬ সালের এপ্রিল মাস জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব দিক থেকে উপযুক্ত সময় বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৮ জুন) সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

দেশের রাজনৈতিক দলগুলোর দাবির মুখে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জানান, আগামী বছর এপ্রিলের মাঝামাঝি অনুষ্ঠিত হবে ভোট।

এদিকে, এপ্রিলের রোডম্যাপে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল হতাশা প্রকাশ করে। তাদের দাবি বাংলাদেশের আবহাওয়া ও অন্যান্য কারণে এপ্রিল মাস ভোটের জন্য উপযুক্ত সময় নয়।

তবে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার, বিচার ও বাংলাদেশের আবহাওয়া সব মিলিয়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ ভোট আয়োজনের উপযুক্ত সময়।

এপ্রিলের প্রথমার্ধে প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার বিষয়ে তিনি বলেন, এপ্রিলের ব্যাখ্যাটা খুবই পরিষ্কার। উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন, আমাদের মেইন ম্যান্ডেট হচ্ছে রিফর্ম, ট্রায়াল ও ইলেকশন।

শফিকুল আলম বলেন, সংস্কারের প্রচুর কাজ হচ্ছে। এরইমধ্যে ১২ থেকে ১৫টা কমিশন করা হয়েছে। তারা তাদের রিপোর্টগুলো জমা দিয়েছে। সেই রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলা হচ্ছে। আরেকটা হচ্ছে ট্রায়াল। জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার করা। এই সময়টায় ভয়ানক রকম একটা হত্যাযজ্ঞ হয়েছে। চার বছর ছয় বছরের শিশুরাও মারা গেছে। ট্রায়াল হওয়াটা খুবই জরুরি। তবে ট্রায়ালটা এমনভাবে হওয়া উচিত, যেটা ডিউ প্রসেস এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে চলে।

প্রেস সচিব বলেন, এগুলোর জন্য সময় প্রয়োজন। পাশাপাশি ইলেকশনটা যেন খুবই নিরপেক্ষ, ফ্রি অ্যান্ড ফেয়ার হয় সেটার জন্য আয়োজনের একটা বিষয় আছে। এই প্রতিটি জিনিস লক্ষ্য করে চিফ অ্যাডভাইজার এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সময় দিয়েছেন।

কোনো কোনো রাজনৈতিক দল ওই সময়ের আবহাওয়া নির্বাচনের জন্য অনুকূল নয় বলে প্রশ্ন তুলেছেন, এই প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘আমরা আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে টেম্পারেচার বেশি থাকে; দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহে বেশি। তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহে টেম্পারেচার বেশি থাকে। তারা বলেছেন প্রথম ১০ দিন টেম্পারেচার মোটামুটি ঠিক থাকে। এই সময়টায় এত হিট ওয়েভ থাকে না যে ইলেকশন করা যাবে না।

কালবৈশাখীর বিষয়ে তিনি বলেন, কালবৈশাখী শব্দটার মধ্যেই বৈশাখ মাস আছে। বৈশাখ মাসেই এটা বেশি হয়। আবহাওয়াবিদদরাও বলেছেন, এপ্রিল মাসের প্রথম নয়টা দিন কালবৈশাখী হয়। তা-ও এটা খুব লোকালাইজড হয়, দেশব্যাপী হয় না। এটাও হয় এপ্রিল মাসের সেকেন্ড হাফে বেশি। যখন বৈশাখ মাসটা শুরু হয়ে যায়। সত্যিকার অর্থে এপ্রিল মাসের প্রথমার্ধটা একটা ফ্যান্টাস্টিক টাইম।


এ ক্যটাগরির আরো খবর..