× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

এনডিপি নেতাদের বৈঠক খালেদা জিয়ার সঙ্গে

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল ডেমোক্রিটিক পার্টি-এনডিপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

২০ সদস্যের ওই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা।

এ সময় দলটির নেতা অ্যাডভোকেট  রবিউল ইসলাম সাগর, ক্বারী আবু তাহের, মঞ্জুর হোসেন ঈসা, আমিরুল ইসলাম টুকু, জামিল আহমেদ, সুলতানা কবির, দেওয়ান দিলরুবা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. এম ওসমান ফারুক, খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত ছিলেন।

জোটকে শক্তিশালী করা, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সার্বিক বিষয় বৈঠকে স্থান পেয়েছে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..