আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় এনজিওর ঋণ ও স্ত্রী চলে যাওয়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে স্বামী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের রামকান্ত জয়ধরের ছেলে রনজিত জয়ধর পরিবারসহ ৬ বছর পুর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্ম গ্রহনের পরে তার নাম রাখেন আবুল কালাম। কালামের পরিবার বিভিন্ন এনজিওসহ বিভিন্ন স্থানে প্রায় ৩লক্ষ টাকা ঋন করেছেন। এ ঋনের টাকা নিয়ে প্রায়ই স্ত্রী আমেনা বেগমের সাথে স্বামী কালামের ঝগড়া হত। এ কারনে তিনদিন পূর্বে স্ত্রী আমেনা বেগম স্বামীকে না জানিয়ে বাড়ি থেকে ঢাকায় চলে যায়।
এনজিওর ঋণ ও স্ত্রী চলে যাওয়ার অভিমানে স্বামী কালাম শনিবার দুপুরে গলায় রশিদিয়ে আত্মহত্যা করে। পুলিশকে সংবাদ দিলে পুলিশ শনিবার রাতে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল রোববার সকালে লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।