× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

ধামইরহাটে মানবসেবার উদ্যোগে এতিম শিশুদের বাড়ী বাড়ী আম বিতরণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
এতিম শিশুদের বাড়ীতে আম

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  চলছে বর্ষাকাল, অনেকেই এই মৌসুমকে আমের মাস বা মধু মাস বলে। করোনা ভাইরাস পরিস্থিতিতে অনেকেই উন্মুক্ত পরিবেশে বাইরে আসতে পারছেনা। কিনতে পারছেনা নওগাঁ ঐতিহ্য বহনকারী নাক ফজলী আম। সুস্বাদু এই জাতের আম বিতরণ করা হয়েছে এতিম শিশুদের মাঝে। প্রতিটি শিশুর বাড়ীতে গিয়ে নাক ফজলী আম বিতরণ করেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা।

১৬ জুন সকাল থেকে উপজেলার মঙ্গলকোঠা, চকময়রাম, হাটনগর, চকশরীফ, মালাহার, উত্তর চকযদু ও খড়মপুরসহ বিভিন্ন গ্রামে সামাজিক দুরত্বের কথা চিন্তা করে সদস্য মাহফুজকে সাথে নিয়ে ২৫ টি এতিম শিশুর বাড়ী বাড়ী আম পৌছে দেন মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ।

রাসেল মাহমুদ জানান, চলতি মধুমাসে এতিম ও অসহায়দের মাঝে সুস্বাদু নাক ফজলী আম বিতরণের উদ্দেশ্য হলো, করোনা ভাইরাস পরিস্থিতিতে এতিম ও অসহায়রাও যাতে অর্থের অভাবে আম-কাঠালের মৌসুমে বঞ্চিত না হয়।


এ ক্যটাগরির আরো খবর..