মহানগর সার্বজনীন পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শ্যামল কুমার রায় এর মাতা কাঞ্চনবালা রায়(৯২)।
আজ ৬ই মার্চ বুধবার সকাল ৯.৩০টায় ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন(দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। আজ বেলা ১.৩০টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এতে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানা সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ শেষ শ্রদ্ধা জানান। আজই তাঁকে বরিশাল নিজ বাড়িতে পারিবারিক শশ্মানে সৎকার করা হবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক এডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


