রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ইং উদযাপন উপলক্ষে নওগাঁর রাণীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, উপজেলা অাওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাদাত সায়েম, বিশষ্ট ব্যবসায়ী সুনীল কুমার সরকার প্রমূখ। এছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।