× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী        পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী

এক্টিনো কানাডা বাংলাদেশ এর বিশেষ সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  এক্টিনো কানাডা বাংলাদেশ এর একটি বিশেষ সভা কানাডা থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ডঃ ইসমেত আরা সকল সদস্যগণের সঙ্গে মতবিনিময় করেন।
গত শনিবার (০৬/০১/২০১৮ ইং) বিকাল ৪ টায় ঢাকার পল্টন মোড়  ট্রপিকানা টাওয়ারে অনুষ্ঠিত হয়। সভায় কানাডা থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সভাপতিত্ব করেন যুগ্ম -সচিব জনাব এ এইচ এম শফিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোহাম্মদ নেসারুল করিম। তিনি এক্টিনো কানাডা বাংলাদেশ এর উদ্দেশ্য, লক্ষ্য, স্বপ্ন এবং এর গঠনতন্ত্র ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বিষয়ক বিস্তারিত বক্তব্য প্রজেকশনের মাধ্যমে উপস্থাপন করেন।
এক্টিনো ও ডঃ ইসমেত আরা এর গবেষণা বিষয়ক পর্যালোচনামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন জনাব, আলি হুসাইন।
এক্টিনো কানাডা বাংলাদেশ, একটি বহুমাত্রিক সেচ্ছাসেবী সংগঠন হিসাবে বাংলাদেশ সহ বিশ্বের মাটি, পানি,জলবায়ু, পরিবেশ সহ মানবিক প্রসঙ্গের যাবতীয় বিষয় নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিগত সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক গঠনতন্ত্র  প্রণয়নের জন্যে গঠিত সাব-কমিটি এক্টিনো কানাডা বাংলাদেশ এর জন্যে সময়পোযোগী একটি গঠনতন্ত্র সভার সভাপতি যুগ্ম -সচিব জনাব এ এইচ এম শফিকুজ্জামান এর নিকট হস্তান্তর করেন।
সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত টিম মেম্বার গণ তাঁদের মূল্যবান মতামত উপস্থাপন করে এক্টিনো’র কার্যক্রমকে ত্বরান্বিত করার প্রত্যশা ব্যক্ত করেন।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, নাজমুল তপন, এ এফ এম সাঈদ অপু , লুৎফর রহমান, শরীফ মোঃ মাসুম, শহীদুল্লাহ প্রিন্স,  ফরহাদ কবির, অধ্যাপক হাসানুজ্জামান, আনিসুর রহমান আনিস, আকিবুর রহমান ইকবাল, অধ্যাপক শামিম,সাংবাদিক সাজেদ রোমেল,এড.সুলতানজামান খান, আসাদুজ্জামান কবির, আব্দুর রাজ্জাক, জাবেদুল ইসলাম, মাকসুদুর রহমান, তাহমিনা হুসেইন বিনতে, শফিকুল ইসলাম তরফদার, প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..