× Banner
সর্বশেষ
আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৭৪ পিস পন্ডস ফেইস ওয়াশ আটক বেনাপোল সিমান্ত থেকে ৪৬৭ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এল ভয়াবহ সব তথ্য দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ,ভরিতে ৪,৩৭৪ টাকা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার, মামলা ৫০

একাদশ সংসদের বাজেট অধিবেশন শুরু আজ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

একাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হবে আজ মঙ্গলবার বিকেল ৫টায়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৩ মে এ অধিবেশন আহ্বান করেন।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বাজেট অধিবেশনে আগামী ১৩ জুন বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। এরই মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশের এ তারিখ ঘোষণা দিয়েছেন। তাই বাজেট অধিবেশন হিসেবে সংসদের তৃতীয় অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয় গত ৩০ এপ্রিল। ওই অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু হয়ে পাঁচ কার্যদিবস পর্যন্ত চলে। দ্বিতীয় অধিবেশনে তিনটি সরকারি বিল পাস হয় এবং একটি বিল উত্থাপন করা হয়।

এ ছাড়া ওই অধিবেশনে সংসদ কার্যপ্রণালি বিধির ১৪৭(১) বিধিতে সাধারণ আলোচনা শেষে সন্ত্রাস-যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

গত বছরের ৭ জুন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের জন্য চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..