× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

ডেস্ক

একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে -মির্জা আব্বাস

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ মার্চ, ২০২৫
বিভেদ সৃষ্টি করার চেষ্টা

দেশে একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, সেই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে। দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে। দয়া করে খেয়াল রাখবেন। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (২ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, নতুন দল এসেছে, আপনারা সাবধান থাকবেন। আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না। আমি কিন্তু বুঝিনি কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আমি এখনো বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কী। কী বোঝায়, আপনার বুঝেছেন কি না জানি না?

মির্জা আব্বাস বলেন, বিএনপির সঙ্গে আলেম ওলামাদের একটি দূরত্ব, ভেদ সৃষ্টির চেষ্টা করছে এক শ্রেণির লোক দেশের বাইরে থেকে এবং দেশের ভেতরে থেকে। এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে উলামা মাশায়েখদের নয়।

কোনো দলের নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, আর আপনাদের মতো এরকমই পোশাক পরা একশ্রেণির লোক ওদের বাতাস দিয়ে যাচ্ছে। দয়া করে আপনারা ওদের একটু সামাল দেবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। এ ছাড়া ইফতারে রাজধানীর দুটি মাদ্রাসা থেকে অন্তত ৮০ শিশু ও এতিম শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


এ ক্যটাগরির আরো খবর..