× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

এক সাথে তিন অপারেটিং সিস্টেম!

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি: আসছে নকিয়া তিন অপারেটিং সিস্টেমের ফোন নিয়ে । এই ফোনটির মডেল নকিয়া এন ১০। এই ফোনটি উইন্ডোজ, অ্যানড্রয়েড এবং মিগো অপারেটিং সিস্টেমে চালানো যাবে। ফোনটি ২০১৬ সালে বাজারে আসবে।

ট্রিপল বুটের এই ফোনটি অন করার সময় অপারেটিং সিস্টেম বেছে নেয়ার সুযোগ রয়েছে। মন চাইলে এটিতে এই তিনটির যেকোনো একটি অপারেটিং সিস্টেম দিয়ে চালানো যাবে।

এর আগে নকিয়া এন৯ ফোনে ডুয়েল অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ফোন বাজারে ছেড়েছিল। ঐ ফোনটিতে মিগো ১.২ এবং হারমাত্তান অপারেটিং সিস্টেম ইনস্টল ছিল। এবার নকিয়া আনতে যাচ্ছে তিনটি অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ফোন।

বিশেষভাবে ডিজাইন করা এই ফোনটিতে থাকছে ১.২ গিগাহার্টজের প্রসেসর, ১ জিবি র‌্যাম। ফোনটি ১৬ জিবি এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে।

নকিয়া এন ১০ ফোনটিতে শক্তিশালী ব্যাটারি থাকছে। ফোনটি থ্রিজি নেটওয়ার্কে ৪৫০ ঘণ্টা স্ট্যান্ডবাই মোডে সচল থাকতে পারবে।

নকিয়ার এই ফোনটির রিয়ার ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেলের। রিয়ারে এলইডি ফ্লাশগান থাকছে। সেলফি ক্যামেরা হবে ৫ মেগাপিক্সেলের।

ফোনটি অ্যালুমিনিয়াম কেসিংয়ে তৈরি হবে। এটির ডিসপ্লে হবে ৩.৯ ইঞ্চির। ডিসপ্লে কিছুটা বাঁকানো। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন থাকছে ।

মধ্যম ঘরানার এই ফোনটির দরদাম হাতের নাগালেই হবে বলে আশা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..