× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে

Kishori
হালনাগাদ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ

সংযুক্ত আরব আমিরাত সরকার প্রথাগতভাবে খোলা মাঠ বা উন্মুক্ত ঈদগাহে ঈদের জামাত আয়োজন বন্ধের ঘোষণা দিয়েছে। দেশটির ইসলামিক বিষয়াবলি, ওয়াক্‌ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, এবার থেকে ঈদের নামাজ মসজিদের ভেতরেই আদায় করতে হবে।

কর্তৃপক্ষ জানায়, নামাজের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা এবং জননিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে খোলা স্থানে বৃহৎ জামাতে নামাজ আদায়ের দীর্ঘদিনের প্রচলিত প্রথা সাময়িকভাবে স্থগিত করা হলো।

প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে বড় বড় ঈদগাহে মুসল্লিদের অংশগ্রহণে জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। তবে নতুন নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, উন্মুক্ত স্থানে কোনো জামাত আয়োজন করা যাবে না।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দেশের সব মসজিদই ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুত রয়েছে এবং মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে গিয়ে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলতে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..