উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শিক্ষার কোন বিকল্প নেই -নৌপ্রতিমন্ত্রী

উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শিক্ষার কোন বিকল্প নেই -নৌপ্রতিমন্ত্রী

ঢাকা, ৩১ আশ্বিন (১৬ অক্টোবর): উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সময় শিক্ষার সময়; এগিয়ে যাওয়ার সময়।বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে ‘প্রিমিয়ার ব্যাংক ইউকে কানাডা এডু এক্সপো ২০২০’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সানজেন এডু লিমিটেড দু’দিনব্যাপি এ মেলার আয়োজন করেছে। মেলায় যুক্তরাজ্য ও কানাডার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আজ সন্ধা ৭টা পর্যন্ত এবং আগামিকাল সকাল ১০টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত মেলা চলবে।

খালিদ মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বান্ধব। তিনি একজন সাহসী, বিচক্ষণ ও দূরদর্শি নেত্রী। তিনি চার চারবার বাংলাদেশ সরকারের নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী ২০০৮ সালের নির্বাচনি ইশতেহারে দিনবদলের ঘোষণা দিয়েছেন। বর্তমানে দেশে দিনবদল হয়েছে। সকল ক্ষেত্রে দেশ উন্নয়নের অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরা বিদেশে পড়াশুনার পাশাপাশি দেশের দূত হিসেবে কাজ করছে। তারা লেখাপড়ার পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদেরকে দেশের উন্নয়ন ও অগ্রগতির কথা জানাতে পারছে। তিনি আরো বলেন, দেশের ১৬ কোটির ওপর জনসংখ্যাকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে ।

এফএসিডি–সিএবি’র প্রেসিডেন্ট কাজী ফরিদুল হক হ্যাপি এবং সানজেন এডু লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।