× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

উন্নয়নশীল দেশ গড়তে নৌকায় ভোট দিন -লাবু চৌধুরী

admin
হালনাগাদ: বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষিবিদ শাহদাব আকবার লাবু চৌধুরী বলেছেন, উন্নয়নশীল দেশ গড়তে নৌকায় ভোট দিন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের ব্যাপক উন্নয়ন হয়। বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উচু করে দাড়ায়। তাই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বুধবার দুপুর ১২ টায় ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ: ওহাব মাতুব্বারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সর্দার, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, ইউনুছ আলী খান, আবু মোল্যা, ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাজ্জাদ, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..