× Banner
সর্বশেষ
আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে – ধর্মমন্ত্রী জনগণের প্রত্যাশা অনুসারে নির্বাচনী ইশতেহার পাল্টাতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী দেশ অ্যাডভান্স হয়ে গেছে , ভুল করলে খেসারত দিতে ১৭ বছর লাগবে না – স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী কুমিল্লার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় কৃষি মন্ত্রীর কুমিল্লার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়-সবার সহযোগিতা চান কৃষি মন্ত্রী বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু

নিজস্ব প্রতিবেদক

উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা

উপসাগরীয় এলাকায় সম্প্রতি যুদ্ধ শুরু হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে অবস্থিত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানি‌য়ে‌ছে কু‌য়ে‌তের বাংলা‌দেশ দূতাবাস।

শ‌নিবার (২৮ ফেব্রুয়ারি) কু‌য়ে‌তের বাংলা‌দেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে ব‌লে‌ছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং সবাইকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কুয়েতের সিভিল আইডি, হেলথ ইন্সুরেন্স কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল ফোন, মোবাইল চার্জার, শুকনো খাবার ও পানিসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখুন।

দূতাবা‌সের বার্তায় আরও বলা হ‌য়ে‌ছে, কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের বিবৃতি/নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে যত্নশীল থাকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ভিডিও বা ছবি আপলোড করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো যাচ্ছে।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +965 69920013, +965 66516404, +965 50895161 এবং ই-মেইল mission.kuwait@mofa.gov.bd এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..