× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

উত্তর কোরিয়ার রকেট ইঞ্জিনের ‘সফল পরীক্ষা’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য স্থলে রকেট ইঞ্জিনের ‘সফল পরীক্ষা’ চালিয়েছে।

যত দ্রুত সম্ভব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিতে দেশটির শাসক কিম জং-উন বিজ্ঞানী ও প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-এর বরাত দিয়ে বিবিসি অনলাইন মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

এ বছর দেশটির ক্ষেপণাস্ত্রবিষয়ক পরীক্ষা-নিরীক্ষার সবশেষ পদক্ষেপ এটি। সম্প্রতি উত্তর কোরিয়া তাদের সবচেয়ে বড় ও শক্তিশালী পরমাণু ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

এ মাসের শুরুর দিকে উত্তরের পঞ্চম ও সর্বোচ্চ শক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি জাতিসংঘে উত্থাপনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন একমত হয়েছে। যুক্তরাষ্ট্র এককভাবে নতুন করে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে। এ বিষয়ে দক্ষিণ কোরিয়া জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে।

পরমাণু শক্তি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ক্রম উন্নতির দাবি করে আসছে উত্তর কোরিয়া। তবে নিরপেক্ষ সূত্র থেকে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাতিসংঘের মাধ্যমে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন যৌথভাবে কাজ করছে। তবে পিয়ংইয়ংয়ের ওপর বড় ধরনের কোনো পদক্ষেপের বিষয়ে চীন সরাসরি কোনো কথা বলেনি।

উত্তর কোরিয়ার প্রধান মিত্র ও বাণিজ্যিক অংশীদার চীন। তবে সাম্প্রতিক সময়ে দেশটির সামরিক শক্তি প্রদর্শনের বাড়াবাড়ি এবং কিম জং-উনের আগ্রাসী মনোভাব বিব্রত করেছে চীনকে।

উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে এর মারাত্মক প্রভাব পড়বে। কিন্তু চীন বলে আসছে, এটি এ ইস্যুর সমাধানে একমাত্র কার্যকরী উপায় নয়।


এ ক্যটাগরির আরো খবর..