× Banner
সর্বশেষ
ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণ করল

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: রোববার দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, ক্ষেপণাস্ত্র নয়; তারা মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ পাঠাতেই এই রকেট উৎক্ষেপণ করেছে।

গত মাসে উত্তর কোরিয়া জাতিসংঘকে জানিয়েছিল, তারা ৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ পাঠাতে রকেট উৎক্ষেপণ করবে। তবে গতকালই দেশটির পক্ষ থেকে এ তারিখ পরিবর্তন করে উৎক্ষেপণের সময় ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি বলে জানানো হয়। উত্তর কোরিয়ার এই রকেট উৎক্ষেপণের পদক্ষেপের বিষয়ে এর আগে জাপান ও দক্ষিণ কোরিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। জাপান জানিয়েছিল, উত্তর কোরিয়া কোনো রকেট বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলেই সেটি ধ্বংস করবে সেনাবাহিনী। তবে রোববার রকেটটি উৎক্ষেপণের পর এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

পিয়ংইয়ং জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টায় রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। এটি জাপানের দক্ষিণের দ্বীপ ওকিনাওয়া অতিক্রম করেছে।

এদিকে রকেট উৎক্ষেপণের এ ঘটনার নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশ তিনটি রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একে ‘জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন’ বলে দাবি করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..