× Banner
সর্বশেষ
তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা

উজিরপুরে এক ইউপি সদস্য প্রতারনার ফাদে পড়ে এক পরিবার দেশ ত্যাগ বাড়ী ছাড়া ৩ পরিবার

admin
হালনাগাদ: শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮

আগৈলঝাড়া( বরিশাল) সংবাদদাতাঃ  বরিশার্লে আগৈলঝাড়ার পাশ্ববর্তী উজিরপুর উপজেলার এক ইউপি সদস্যর প্রতারনার ফাদে পড়ে এক পরিবার দেশ ত্যাগ করেছে। ৩ পরিবার বাড়ি ছাড়া হয়েছে।

সরেজমিন ও তথ্যানুসন্ধানে জানাগেছে উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর তালুকদার ৫ বছর পূর্বে বিদেশ নেওয়ার কথা বলে পূর্ব হারতা গ্রামের কাঞ্চন মন্ডলের কাছ থেকে কয়েক দফায় ৩ লক্ষ একই গ্রামের সঞ্জিত মন্ডলের কাছ থেকে ৫০ হাজার, মিলন মল্লিকের কাছ থেকে ৩ লক্ষ, উপেন্দ্র নাথ মন্ডলের কাছ থেকে ১ লক্ষ টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হলে ক্তভোগিদের বিদেশ না পাঠিয়ে টালবাহানা শুরু করে ওই ইউপি সদস্য।

এঘটনা বছর অতিক্রম হলে স্থানীয় পর্যায় কয়েকদফা দেন দরবার হলেও টাকা ফেরৎ দিচ্ছেনা ওই ইউপি সদস্য। উল্টো টাকা চাইতে গেলে তার নিজেস্ব অনুসারী লোকজন দিয়ে ভুক্তভোগীদের ভয় ভীতি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার ধারদেনা করে ইউপি সদস্যকে টাকা দেওয়ায় ঋণের বোঝা ভারি হয়ে পাওনাদারের চপের কারণে ইতি মধ্যে সঞ্চিত মল্লিক দেশ ত্যাগ করে ভারতে চলেগেছে। কাঞ্চন মল্লিক, মিলন মল্লিক ও উপেন্দ্র মন্ডলের অবস্থাও বেগতিক।

কাঞ্চন মন্ডল জানান জাহাঙ্গীর মেম্বর আমাদের পথে বসিয়েছে। টাকা নিয়ে সে উল্টো আমাদের ভয় ভীতি দেখাচ্ছে। আমরা আইনের কাছে গেলে সে দেখিয়ে দেওয়ার হুমকী দিচ্ছে। মিলন মল্লিক জানান জাহাঙ্গীর মেম্বরের প্রলোভন ও প্রতারনার ফাদে পড়ে আমার পরিবার এখন বাড়ী ছাড়া হয়েছি। পাওনাদারদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। বহু চেষ্টা করেও জাহাঙ্গীর মেম্বরের কাছ থেকে টাকা আদায় করতে পারছি না।

এবিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর মেম্বরের ব্যবহারিত একাধীক মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। হারতা ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ হরেন্দ্র নাথ রায়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন একাধীকবার জাহাঙ্গীর মেম্বরকে নিয়ে বসা হয়েছে। প্রতিবারই টাকা ফেরত দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করছে। ভুক্ত ভোগী পরিবার গুলি এ বিষয়ে সহায়তা চেয়ে প্রশাসনের সহায়তা ও সুদৃষ্টি কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..