উচ্চবর্ণের জমিতে শৌচকর্ম করায় গণপিটুনিতে মৃত্যু দলিত যুবকের

দি নিউজ ডেস্কঃ নিজের অজান্তে এক উচ্চবর্ণের মানুষের জমিতে শৌচকর্ম করেছিল শক্তিভেল নামে দলিত যুবক৷ শুধুমাত্র সেই অপরাধে  ওই যুবককে পিটিয়ে মারল উত্তেজিত জনতা৷

নারকীয় এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভিল্লাপুরম জেলায়৷ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ সেই ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন স্থানীয় মানুষ ওই যুবককে মারধর করছে৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান পরিবারের সদস্যরা৷ কোন মতে তাকে উদ্ধার করে নিয়ে আসে৷ বাড়িতে আনার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় যুবকের৷

মৃতের দিদি পুলিশে অভিযোগ দায়ের করে জানিয়েছে, স্থানীয় কয়েকজন লোক ঘিরে ধরে প্রথমে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছিলেন৷ তারপর কথায় কথায় তাঁরা জানতে পারেন, ওই যুবক দলিত৷ এরপরেই জনতা ক্ষেপে ওঠে৷ মারধর করতে শুরু করে৷ ঘটনার মাঝেই বোনকে একবার ফোনও করেন ওই যুবক৷ ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান পরিবারের সদস্যরা৷ অতি কষ্টে শক্তিভেল কে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে৷ বাড়িতে আনার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় যুবকের৷

ঘটনার পর সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।