× Banner
সর্বশেষ
শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে থানায় দুই ভাইকে নির্যাতনের অভিযোগ, সেই ওসি বদলি

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
নির্যাতনের অভিযোগ

নোয়াখালীতে থানায় দুই ভাইকে নির্যাতন করার অভিযোগ উঠার আট দিন পর চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে দেব প্রিয় দাশকে নোয়াখালী পুলিশ লাইনে লাইন.ও .আর করার কথা বলা হয়। এর আগে, গত শনিবার ৯ সেপ্টেম্বর দুপুরের দিকে হাঁস নিয়ে বিরোধের জের ধরে ওসি তার কক্ষে দুই ভাইকে নির্যাতন করেন বলে অভিযোগ করে ভুক্তভোগী।
নির্যাতনের শিকার মো. পারভেজ (২৪)উপজেলার চরজুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর কচ্ছপিয়া গ্রামের মো. সেলিমের ছেলে। তিনি ওই ওয়ার্ডে যুবলীগের সভাপতি পদ প্রার্থী। মো. হৃদয় (২০) যুবলীগ নেতা পারভেজের চাচাতো ভাই। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী।
ভুক্তভোগী পারভেজ অভিযোগ করে বলেন, গত শুক্রবার ধানখেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে তার চাচা আবু জাফরের সঙ্গে প্রতিবেশী ইমাম উদ্দিনের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলের দিকে চর জব্বর থানার একদল পুলিশ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে আমাকে এবং আমার চাচাতো ভাই হৃদয়কে আরেক স্থান থেকে ধরে নিয়ে যায়। পরে শুক্রবার ও শনিবার সারা দিন থানার হাজতে আটকে রাখে। শনিবার বিকেলের দিকে স্থানীয় ইউপি সদস্য থানায় গিয়ে টাকাপয়সা দিয়ে আমাদের থানা হাজত থেকে বের করে নিয়ে আসেন।
পারভেজ আরো বলেন, শনিবার দুপুর সোয়া ১টার দিকে থানার ওসি দেব প্রিয় দাশ তার কক্ষে দুই ভাইকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। আমার শরীরে এখনো মারের দাগ আছে।
তবে চরজব্বর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, অভিযোগ পুরোপুরি মিথ্যা।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, দুই ভাইকে নির্যাতনের অভিযোগের সাথে এ বদলির কোন যোগসূত্র নেই। এটা নিয়মিত বদলির অংশ।


এ ক্যটাগরির আরো খবর..