× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

উ. কোরিয়ার নতুন মদে মাথা ধরবে না

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচির কারণে পশ্চিমাদের অবরোধের মুখে। চলতি বছরের শুরুতেই হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর পর দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা তুঙ্গে ওঠে। পশ্চিমা অবরোধের কারণে দেশটির অর্থনীতি প্রায় বিপর্যস্ত। তবে এরপরও দেশটির মদ নিয়ে একটি বিশেষ গবেষণা টানা ছয় বছর অব্যাহত রেখেছে। আর সেই গবেষণার ফল ফের দেশটিকে পশ্চিমা গণমাধ্যমের আলোচনার বিষয়বস্তুতে পরিণত করেছে।

উত্তর কোরিয়া দাবি করেছে, তাদের উদ্ভাবিত নতুন মদ পান শেষে চোখে ঝাপসা দেখতে হবে না কিংবা নেশা কাটার পর যে মাথ্যাব্যাথার অনুভূতি হয়, তাও হবে না। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিয়ংইয়ং টাইমস জানিয়েছে, নতুন ধরণের এই মদটি জিনসেং ও ভাতের আঠালো নির্যাস থেকে তৈরি।এতে চিনি মেশানো হয়নি। যেই জিনসং মেশানো হয়েছে সেটিও ছয় বছরের পুরনো। দেশটির তাইদংআং ফুডস্টাফ ফ্যাক্টরির গবেষকদের দীর্ঘ প্রচেষ্টায় নতুন এই মদ উদ্ভাবিত হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।


এ ক্যটাগরির আরো খবর..