একমাত্র সনাতন হিন্দু তার মধ্যে আবার বৈষ্ণব ছাড়া কোনো ধর্মই ঈশ্বরকে সাকার মানে না। সমগ্র বিশ্বে হিন্দু কম তার মধ্যে বৈষ্ণব তো বহুত কম সংখ্যার। অতএব এত লোকের মান্যতা বাদ দিয়ে মাত্র দুই চারটা লোকের কথায় মূল্য কি করে দেওয়া যেতে পারে বা হতে পারে?
উত্তরঃ দেশে রাজা কয়টা হয়? আকাশে সূর্য বা চন্দ্র কয়টা হয়? লক্ষ কোটি তারা কি জগতের অন্ধকার দূর করতে পারে? এক চন্দ্র অথবা এক সূর্য যত অন্ধকার দূর করে তা কি কেউ পারে? বলুন ঐ সূর্য বা চন্দ্রকে বাদ দিয়ে যদি তারাগুলোকে ধরে রাখা হয়ে তাহলে কি জগতের অন্ধকার দূর হবে? কি বৃক্ষ মানুষ পশু পাখি বাচতে পারবে, কখনোই না। যার নিজের কোন আকার নাই মানে সত্ত্বা নেই সে জগতকে আকার দিবে কিকরে? সব সত্ত্বা দেবে কি করে?
কখনো কোনো শক্তি আকার ছাড়া কোথাও অবস্থান করতে পারে না। এত বড় বিশ্ব নির্মাণ পালন এবং ধ্বংসের জন্য কত শক্তির আবশ্যক সে সব শক্তি কোথায় থাকবে আকার না থাকিলে? বিজলী কারেন্ট তৈরী হচ্ছে কোনো দ্রব্যের থেকে। অবস্থান করছে কোনো দ্রব্যতে। পৃথিবী সবথেকে বেশী স্থূলাকৃতি তার থেকে জল সূক্ষ্ম। জলের থেকে আগুন, তার থেকে হাওয়া, তার থেকে আকাশ। তার থেকে মন। তারপর বুদ্ধি, তারপর আত্মা সূক্ষ্ম। আত্মারও আকার নিরূপণ হয়েছে অতি সূক্ষ্ম। কিন্তু আকার আছে।
কত সূক্ষ্ম সে বিষয়ে বলা হয়েছে মানুষের মাথার চুলের অগ্রভাগকে দশ হাজার টুকরো করলে যটতা হয় ততটা। সেটা মানুষ করতে তো পারবেই না কল্পনাও করতে পারবে না। কিন্তু ভগবান তিনি অচিন্ত্য শক্তিযুক্ত। সেই জন্য তিনি পারেন। সেই সূক্ষ্মকারে এত সব অনুভুতি, বাসনা, কামনা, সামর্থ্য, সত্তা সব কিছুই আছে। সেই আত্মার কামনা বাসনার করণে তারই বিস্তার হয়ে চিত্ত, অহংকার, বুদ্ধি তথা মন বিশিষ্ট সূক্ষ্ম শরীররূপে বিস্তার হয়। মন বুদ্ধি চিত্ত এবং অহংকারের ক্রিয়াগুলি আত্মাতে আছে কিন্তু তারই বিস্তার হয়ে সুক্ষ্ম শরীরে পরিণত হয়েছে।
দেশ বা রাজ্য পরিচালিত হচ্ছে কোনো ব্যক্তির দ্বারা। দেশটা তার অবয়ব রাজাটা দেশের আত্মা। তদ্রুপ শরীরের অবয়ব আত্মাটা ব্যক্তির অনন্ত ব্রহ্মান্ড অবয়ব ভগবান শ্রী হরি অনন্ত ব্রহ্মাণ্ডের পরিচালক, তিনি ব্যক্তি, তিনি পরমাত্মা। তিনি নিরাকার নির্বিশেষ নিঃশক্তি হলে এত বিরাট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি পালন সংহারের সমাধান কী করে হবে? কেউ যদি বলে দুই হাজার ষোল সালের ফেব্রুয়ারী মাসের একত্রিশ তারিখে একজন বন্ধ্যা স্ত্রীর পুত্র আকাশ কুসুমের মালা পরে সেঝে খরগোশের সিং দিয়ে ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে এক মিনিটে এক লক্ষ মানুষ মেরে হত্যা করে দিয়েছে। বলুন যারা এই রকম কথা বলে সেই তাঁদের কথার কি মূল্য হতে পারে এই কথাটির সবটিই তো অলীক মিথ্যা। এই রকম নিরাকার বাদীরা ফালতু, মিথ্যা, যুক্তিহীন কথা বলে নিজেকে তথা জগতের অজ্ঞানী লোকদেরকে ঠকিয়ে বেড়াচ্ছে কি পরমেশ্বর নিরাকার, নির্বিশেষ নিঃশক্তি আদি। ভগবান বেদ বলেন-
ওঁ ব্রাহমনোঅস্য মুখমাসীত বাহুরাজন্যকৃতঃ
ঊরূতদস্য যদ্বৈশ্য পদ্ভ্যাং শূদ্রোহজায়ত।।
অর্থাৎ ভগবানের মুখে থেকে ব্রাহ্মন, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, পায়ের থেকে শূদ্র বর্ণ জন্ম নিয়েছে। মানে মানে ভগবানের মুখ বাহু ঊরু এবং পা সমস্ত অবয়ব আছে।
ওঁ তদ্বিষ্ণৌঃ পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ো দিবীব চক্ষুরাততম। ভগবান দিব্য স্বরূপ দিব্য সুরি অর্থাৎ দেবতা ঋষিমুণিগণ নিরন্তর দর্শন করেন।
ভাগবত, রামায়ণ, ভগবগীতা, ব্রহ্মসংহিতা আদি সমস্ত প্রামাণিক ও প্রাচীন শাস্ত্রে বার বার বার বর্ণন হয়েছে। শক্তি কখনো স্বয়ংকর্তা হতে পারে না শক্তি সবসময় ব্যক্তির অধীনেই চলতে পারে। নিজে নিজে চলতেই পারে না। কেঊ কেঊ বলে পরমেশ্বর মাত্র অনুভবের বিষয় যেমন শীত বা গ্রীষ্ম, বা সুগন্ধ দুর্গন্ধ, সুখ বা দুঃখ এরা নিরাকার হয়।
তদ্রুপ পরমেশ্বর নিরাকার অনুভব মাত্র যেমন শীত গ্রীষ্মের আকার হতে পারেনা দুঃখ সুখের আকার হতে পারে না, সুগন্ধ দুর্গন্ধের আকার হতে পারে না তদ্রুপ।
কিন্তু যারা এইরকম বলে তাদের চিন্তা শক্তি মনে হয় একেবারেই বিলোপ হয়ে গেছে। শীতের কারণ জল যদি না থাকে তাহলে শীত হতে পারে না। গ্রীষ্মের কারণ সূর্য বা অগ্নি না থাকে তাহলে গ্রীষ্ম থাকতে পারে না। সুগন্ধ বা দুর্গন্ধের দ্রব্য না থাকলে সুগন্ধ বা দুর্গন্ধ থাকতে পারে না। সুখ বা দুঃখের বিষয় না থাকলে সুখ বা দুঃখ জন্মও নিতে পারে না।
সম্পাদনায়ঃ ওঁ বিষ্ণুপাদ ১০৮ ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ্ভক্তি প্রসাদ বিষ্ণু গোস্বামী মহারাজ
চলবে