মানিকগঞ্জ প্রতিনিধিঃ ঞ্জেলার দৌলতপুর বাজারে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিলীপ ফৌজদারকে পিটিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার (ঈদের দিন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়েছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দিলীপকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রকিবুজ্জামান বলেন, ‘মারধরের ঘটনাটি জানতে পেরে হাসপাতালে আ.লীগ নেতাকে দেখতে গিয়েছিলাম। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। তবে, এ ঘটনায় এখনো লিখিতভাবে কেউ কোনো অভিযোগ করেনি বলেও জানান ওসি।
দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হাসান জানান, হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে, ছাত্রলীগের কমিটির কেউ সেখানে ছিল না। ছাত্রলীগের কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত নয়।