× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার

ঈদের আগে শতভাগ বোনাসসহ চাকরী জাতীয়করণের দাবীতে সংবাদ সম্মেলন

ACP
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০২২
চাকরী জাতীয়করণের দাবীতে সংবাদ সম্মেলন

দেশব্যাপী শিক্ষক হত্যা-নির্যাতনের প্রতিবাদ এবং ঈদের  আগে শতাভাগ বোনাসসহ চাকরী জাতীয়করণের দাবীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা। শনিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবস্থ সৈয়দ শামসুল হক মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান আদর্শ শিক্ষক ফেডারেশনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো: রুহুল আমিন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সভাপতি মো: আব্দুল করিম, সেক্রেটারী মো: আব্দুল হাই, জেলার সহসভাপতি আব্দুল রশীদ সরদার এবং যুগ্ম সম্পাদক মো: নুরন্নবী সরকার।
সংবাদ সম্মেলনে মিডিয়াকর্মীদের সামনে ৮দফা দাবী তুলে ধরেন শিক্ষকদের। দাবীগুলো হচ্ছে চাকরীর বয়সসীমা ৬৫ বছর করা, শতভাগ বোনাসসহ শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা, গ্রাম ও শহরের প্রতিষ্ঠানে একই ধরণের শিক্ষা সামগ্রীসহ ডিজিটাল ল্যাব চালু, ম্যানেজিং কমিটিকে রাজনৈতিক হস্তক্ষেপে ও প্রভাবমুক্তকরণ, পেনশন প্রাপ্তীতে অযথা হয়রাণী বন্ধ,
নিখুঁত যাচাই বাছাই করে নন এমপিও প্রতিষ্ঠান ও শিক্ষকদের এমপিওভুক্তকরণ এবং মাধ্যমিক পর্যায়ে পাঠদানপ্রাপ্ত প্রতিষ্ঠান সমুহের একাডেমিক স্বীকৃতি প্রদানের অথবা জটিলতা পরিবার করা, শিক্ষকদের নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা শিশু শ্রেণি থেকে সকল শ্রেণিতে বাধ্যতামূলক করতে হবে।
সংবাদ সম্মলনে আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..