× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিজস্ব প্রতিবেদক

ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে রেলভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২৬
ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে রেলভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য রেলযাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আইনশৃঙ্খলা বজায় রাখানাশকতা ও টিকিট কালোবাজারি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতুরেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মোঃ রাজিব আহসান উপস্থিত ছিলেন। এছাড়াবাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ রাজধানীর রেল ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের নিরাপদনির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য ঈদযাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতুরেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় ঈদযাত্রায় পূর্বের ন্যায় ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে আসনবিহীন টিকিটধারী কোনো যাত্রী যেন এসি কামরা কিংবা প্রথম শ্রেণির আসনে ভ্রমণের সুযোগ না পায় তা নিশ্চিত করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

টিকিটবিহীন যাত্রী শনাক্তকরণটিকিট কালোবাজারি প্রতিরোধ ও ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াটিকিটবিহীন কোনো যাত্রী বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের প্লাটফর্মে যেনো ঢুকতে না পারে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। কোনো ট্রেনের যাত্রা বিলম্বিত হলে অপেক্ষামান যাত্রীদের প্লাটফর্মের নিরাপদ স্থানে বসার জন্য নির্ধারিত আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।


এ ক্যটাগরির আরো খবর..