× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

ডেস্কনিউজ

ঈদুল আজহা উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট

ACP
হালনাগাদ: শনিবার, ৭ জুন, ২০২৫
ঈদুল আজহা উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট

সারা বিশ্বের মুসলমানদের ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৬ জুন) এ শুভেচ্ছা বার্তা জানান তিনি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

ক্রেমলিনের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে পুতিন উল্লেখ করেছেন, ‘মুসলিমরা কুরবান বায়রাম উদযাপনের মাধ্যমে নিজেদের পূর্ব প্রজন্মের শিক্ষা ও ঐতিহ্য, দয়া এবং সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেয় তাকেই এগিয়ে নিয়ে যান।’

রুশ প্রেসিডেন্ট রাশিয়ার দৈনন্দিন জীবনে মুসলিম সংগঠনগুলোর সক্রিয় ও গঠনমূলক অংশগ্রহণের ওপর জোর দেন।

এর মধ্যে তরুণ প্রজন্মকে শিক্ষিত করা, পারিবারিক মূল্যবোধ জোরদার করা এবং সংস্কৃতি, শিক্ষা, জ্ঞানার্জন এবং জনহিতকর কাজে বৃহৎ পরিসরে উদ্যোগ বাস্তবায়নের ওপর জোর দেয়া হয়।

বিবৃতিতে পুতিন বলেন, ‘অবশ্যই, পিতৃভূমির রক্ষক এবং তাদের পরিবারকে সমর্থন করার লক্ষ্যে আপনাদের কর্মকাণ্ডের জন্য বিশেষ স্বীকৃতি এবং গভীর প্রশংসা প্রাপ্য।’


এ ক্যটাগরির আরো খবর..