× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ঈদযাত্রার শেষ সময়ে পথে পথে বাড়ছে যাত্রীদের চাপ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
ঈদযাত্রা

ঈদযাত্রার শেষ সময়ে পথে পথে বাড়ছে যাত্রীদের চাপ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানবাহনের সারি।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজায়।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হওয়ার আগেই যানজট আর ভোগান্তি এড়াতে গত শুক্রবার (৫ এপ্রিল) পরিবারের সঙ্গে রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করে ঈদে ঘরমুখী মানুষ। যারা বাকি রয়েছে তারা মঙ্গলবার সড়ক, মহাসড়ক, নৌপথ, রেলপথ দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

সরেজমিনে পদ্মা সেতুর টোল প্লাজার কাছে গাড়ির জটলা দেখা যায়। মোটরসাইকেলের দীর্ঘ  লাইন দেখা যায়। এক্সপ্রেসওয়ের দুটি লেনে মোটরসাইকেলের এই দীর্ঘ লাইন।

হিমশিম খাচ্ছে টোল প্লাজার লোকজন। আগে একটি বুথে টোল আদায় করা হতো। এবার দুটি বুথে টোল আদায় করা হচ্ছে। তারপরও এই ভিড় সামলানো যাচ্ছে না। আগে যেখানে ৭টি যানবাহন দিয়ে টোল আদায় করা হতো, সেখানে ৬টি যানবাহন দিয়ে টোল আদায় করা হচ্ছে।

যাত্রীরা বলছেন, মাত্র ৭ মিনিটে বিশাল পদ্মা পাড়ি দেয়া সম্ভব হচ্ছে এই বঙ্গবন্ধু এক্সপ্রেস দিয়ে। তার সেহেরি খেয়েই যাত্রা শুরু করেছেন তারা। বাসের টিকিট না পেয়ে অনেকে বাধ্য হবে, আবার অনেকে ইচ্ছে করেই উৎসবমুখর পরিবেশে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছেন। টোল প্লাজার দায়িত্বশীলরা বলছেন, গত ঈদে ঘণ্টায় এক হাজার যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এবার তা কয়েকগুণ বেড়ে গেছে। এ পর্যন্ত এক হাজার ৪৪০ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে, যা রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

এছাড়া কমলাপুর রেলস্টেশনেও যথেষ্ট ভিড় লক্ষ করা যায়।


এ ক্যটাগরির আরো খবর..