× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষ্যে ব্যাংকার ও ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের সভা

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ আগস্ট, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সকল ব্যাংক কর্মকর্তা ও নড়াইলের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)।

আজ সোমবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), শেখ ইমরান (সদর সার্কেল, নড়াইল)সহ নড়াইলে কর্মরত পুলিশের সকল ইউনিটের কর্মকর্তা ও কর্মচারী, নড়াইলের সকল ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণসহ বিশিষ্ট ব্যবসায়ীগণ।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, ভোরের বাংলা সম্পাদক ও প্রকাশ মোঃ হিমেল মোল্যা, বার্তা সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, মিডিয়া ক্লাবের সকল সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মত বিনিময় সভায় পুলিশ সুপার সকল ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ঈদকে সামনে রেখে বড় বড় ছিনতাই ও চোর চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। সাধারণ মানুষ ঈদের সময় তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য তারা ব্যাংকে তাদের সঞ্চয়ের টাকা উত্তোলন করে এবং অনেক সময় কুরবানীর পশু ক্রয়ের জন্যও তারা টাকা উত্তোলন করে।

টাকা উত্তোলনের আগে বা পরে যদি কোন গ্রাহক নিরাপত্তাহীনতা অনুভব করে তবে অবশ্যই সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করবেন। পুলিশ সদা তাদের নিরাপত্তা প্রদানে সচেষ্ট থাকবে। এছাড়া তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কুরবানীর পশু ক্রয়-বিক্রয়ের সময় অনেক সময় অনেকপ্রকার অপরাধ সংগঠিত হতে পারে। পশু ক্রয় করে আনার পথে বা বিক্রয় করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে যদি কোন ব্যবসায়ী বা ক্রেতা গ্রাহক নিরাপত্তাহীনতা অনুভব করে তবে অবশ্যই সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করবেন। আমাদের নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের সদস্যরা সবসময় সকল মানুষকে নিরাপত্তা দিতে প্রস্তুত আছে বলে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..