× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

ইয়েমেনে হেলিকপ্টার বিধ্বস্ত, আমিরাতের ৪ সেনা নিহত

admin
হালনাগাদ: শনিবার, ১২ আগস্ট, ২০১৭

নিউজ ডেস্কঃ  ইয়েমেনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) চার সৈন্য নিহত হয়েছেন। ইউএই সামরিক বাহিনী শনিবার এএফপিকে এ খবর নিশ্চিত করে।

দেশটির বার্তা সংস্থা দ্য ন্যাশনাল জানায়, শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোটের অধীনে আল-কায়দার জঙ্গিদের বিরুদ্ধে নিয়মিত অভিযানে যায় ওই হেলিকপ্টারটি। সাবওয়া প্রদেশের দক্ষিণাঞ্চলে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বিধ্বস্ত হয়। এতে চারজন সৈন্য নিহত হন।

নিহতরা হচ্ছেন, লাইন অফিসার আহমেদ খলিফা আল বালুসি,  লেফট্যানেন্ট ক্যাপ্টেন জসিম সালেহ আল জাবি, ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সাইদ আল হাসানি, ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুরাদ আবু বকর।

তাদের মরদেহ শনিবার আবুধাবির আল বাতেন এয়ারপোর্টে আনা হয়। স্থানীয় সময় বাদ আসর তাদের জানাজা হবার কথা রয়েছে।

চলতি মাসে ইউএই’র প্রশিক্ষণপ্রাপ্ত ইয়েমেনের বিশেষ বাহিনী আল-কায়দার বিরুদ্ধে সাবওয়ায় বড় ধরণের অভিযান শুরু করেছে। প্রদেশের অধিকাংশ এলাকা থেকেই তাদের তাড়িয়ে দিয়েছে।

২০১৫ সালের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..