× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কূটনৈতিক রিপোর্টার

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া

Kishori
হালনাগাদ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে বলিভিয়া এ উদ্যোগ নিয়েছে। ২০১৯ সালে দেশ দুটির কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। বলিভিয়া সরকার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে গাজাবাসীর জন্য সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি।

মঙ্গলবার বলিভিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি ইসরায়েলের সমালোচনা করে সাংবাদিকদের বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে বলিভিয়া দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। গাজায় দেশটি (ইসরায়েল) আক্রমণাত্মক ও অসামঞ্জস্যপূর্ণ আচরণ করছে। গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ করছে ইসরায়েল। এটা গ্রহণযোগ্য হতে পারে না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। মূলত গাজার মানুষের ওপর ইসরায়েলের এই আচরণের প্রতিবাদ হিসেবে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া।


এ ক্যটাগরির আরো খবর..